“শিশুদের জন্য ফাউন্ডেশন” এ যেন এক ঝাঁক তরুন তরুনীর সমাজকে বদলে দেয়ার অঙ্গীকার। “শিশুদের জন্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১১ ইং সালের ১১ই জুন। ফাউন্ডেশনটির শুরু টাঙ্গাইল জেলা থেকেই। ধীরে ধীরে ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়েছে ঢাকা, শেরপুর, বগুড়া, রাজবাড়ী, রংপুর, চট্রগ্রাম বিভগের প্রতিটি জেলা শহরে। “শিশুদের জন্য ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য সংখ্যা এখন প্রায় একহাজার পাচঁশত ছাড়িয়েছে। বাংলাদেশে গত বছর করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই “শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্যরা করোনা মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সরকার সারাদেশে করোনা মহামারি ঠেকাতে লকডাউন ঘোষণা করেছিল। দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছিল নিম্ন আয়ের মানুষ, রাস্তায় থাকা অসহায়, সুবিধাবি ত ও ছিন্নমূল মানুষেরা। প্রধানমন্ত্রীর ত্রান অব্যাহত থাকায় অসহায়, ছিন্নমূল ও সুবিধাবি ত মানুষগুলো স্বস্থি পেয়েছিলেন। গত বছররের করোনা মহামারির সময় অসহায়, ছিন্নমূল ও সুবিধাবি ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন সেচ্ছাসেবী শিশুদের জন্য ফাউন্ডেশন। গত বছর করোনা মহামারির সময় শুধু টাঙ্গাইলেই সেচ্ছাসেবী সদস্যরা প্রায় দুই হাজারের অধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ঢাল, তেল, লবন, পেঁয়াজ, ছোলা বিতরণ করেছেন। একই সাথে স্বেচ্ছাসেবীরা নিজ হাতে খাবার রান্না করে অসহায় ও ছিন্নমূল, দুস্থ, রাস্তায় থাকা পাগলসহ নিম্ন আয়ের মানুষের মাঝে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে খাবার বিতরণ করেছেন। এছাড়াও গত বছর করোনা থেকে সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস ইত্যাদি বিতরন করেছেন। এছাড়াও গত ঈদে প্রায় সংগনটি প্রায় পাঁচ হাজারে অধিক পথ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন করেছেন।
“শিশুদের জন্য ফাউন্ডেশনের পরিচালক ইশরাত সীমা বলেন, “শিশুদের জন্য ফাউন্ডেশন” এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে শিশুশ্রম বন্ধ, পথ শিশুদের দিয়ে নিবার্চনী প্রচারনা বন্ধকরন, শিশু ধর্ষণের বিরুদ্ধে তাদের মানববন্ধন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশে আবারও ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। গত বছরের ন্যায় এবারও আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, গতবারের মত এবারাও আমরা লকডাউনের পুরো সময়টায় মানুষের পাশে থেকে তাদের মুখে খাবার তুলে দিব। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তায় থাকা এসব মানুষেরা অভুক্ত থেকে যাবে। বিশেষ করে যারা ভিক্ষা করে এবং পাগল তারা অন্যের বেঁচে যাওয়া খাবার বা দান করা খাবারই বেশির ভাগ খান, এবার সে সুযোগ আর নেই।। শুধু তাই নয় লকডাউনে রাস্তায় থাকা কুকুর বিড়ালের জন্যও প্রতিদিন আমরা খাবারের আয়োজন করবো।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সজিব খান বলেন, বুয়েটিয়ান ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের দাতাদের সহযোগিতায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবারের আয়োজন পুরো বছর জুড়েই অব্যাহত থাকবে বলে তিনি জানান।